মূল অংশে যান
Healthy Rice · Healthy Man BD

Amon Half Fiber Brown Rice

৳১,০০০
রং বা সাইজ বেছে নিন

যদি স্বাদ আর উপকারিতা দুই দিক থেকে জিতে যেতে চাইলে আমন হাফ ফাইবার লাল চাল হতে পারে আপনার জন্য পারফেক্ট।

Amon Half Fiber Brown Rice: একটি বেছে নিন

১

আমন লাল চাল হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী দেশি জাতের আমন ধান থেকে উৎপাদিত একটি পুষ্টিকর ও প্রাকৃতিক চাল। এই চাল কোনো হাইব্রিড বীজ ব্যবহার ছাড়াই, সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করা হয়। চালের লাল তুষ অক্ষত থাকায় এতে রয়েছে প্রচুর খাদ্যআঁশ, ভিটামিন ও মিনারেল।


সাধারণ সাদা চালের তুলনায় আমন লাল চাল ধীরে হজম হয়, রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। তাই ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণ, কোলেস্টেরল সমস্যা ও স্বাস্থ্য সচেতন মানুষের জন্য এটি একটি আদর্শ খাবার।


যারা ফুল ফাইবার লাল চাল খেতে পারেন না তাদের জন্য হাফ ফাইবার লাল চাল। এই চালে ফাইবারের উপকারিতাও পাবেন আবার ফুল ফাইবারের মতেো অতটা স্বাদহীন নয়। সবদিক থেকে রেগুলার খাওয়ার জন্য পারফেক্ট।


আমন লাল চালের উপকারিতা

  • দেশি জাতের খাঁটি আমন ধান
  • ১০০% প্রাকৃতিক ও আনপলিশড
  • বেশি আঁশ ও পুষ্টিগুণ সমৃদ্ধ
  • লো গ্লাইসেমিক ইনডেক্স
  • হজমে সহায়ক ও দীর্ঘক্ষণ এনার্জি দেয়
  • ডায়াবেটিস ও ডায়েট ফ্রেন্ডলি


কেন আমাদের আমন লাল চাল বেছে নেবেন?

আমাদের আমন লাল চাল সংগ্রহ করা হয় সরাসরি কৃষকের কাছ থেকে। কোনো কেমিক্যাল পালিশ, কৃত্রিম রঙ বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। পরিষ্কারভাবে প্রসেস ও স্বাস্থ্যসম্মতভাবে প্যাকেটজাত করা হয় যেন আপনি পান নিরাপদ ও মানসম্মত খাদ্য।


রান্নার নির্দেশনা

আমন লাল চাল রান্নার আগে ২০–৩০ মিনিট ভিজিয়ে নিলে চাল নরম হয় ও স্বাদ ভালো থাকে। ভাত, খিচুড়ি কিংবা স্বাস্থ্যকর ডায়েট মিলে এটআধার এই লাল চালের।