মূল অংশে যান
Healthy Rice · Healthy Man BD

Black Rice

৳১,২৯০
রং বা সাইজ বেছে নিন
Black Rice: একটি বেছে নিন

১

কালো চাল, যা Black Rice বা Forbidden Rice নামেও পরিচিত, একটি অত্যন্ত পুষ্টিকর ও প্রাকৃতিক চাল। এর গাঢ় কালো রঙের কারণ হলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট Anthocyanin, যা শরীরকে ফ্রি- র‌্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে।

এই চাল আনপলিশড হওয়ায় এর প্রাকৃতিক ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট অক্ষত থাকে, ফলে এতে থাকে বেশি আঁশ, ভিটামিন, মিনারেল ও প্রাকৃতিক শক্তি। নিয়মিত কালো চাল খেলে হৃদযন্ত্র সুস্থ রাখা, ওজন নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখে।

কালো চালের উপকারিতা

কেন আমাদের কালো চাল বেছে নেবেন?

আমাদের কালো চাল সংগ্রহ করা হয় নির্ভরযোগ্য কৃষক ও উৎস থেকে। এতে কোনো কেমিক্যাল পালিশ, কৃত্রিম রঙ বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার ও প্যাকেটজাত করা হয়, যাতে আপনি পান খাঁটি ও নিরাপদ কালো চাল।

রান্নার নির্দেশনা

কালো চাল রান্নার আগে ১-২ বার ভালোভাবে ধুয়ে প্রতি কাপ চালের জন্য ‍দ্বিগুন পরিমান পানি দিয়ে ৪-৬ ঘন্টা ভিজিয়ে রাখুন। ভেজানোর পরে চালের পানি কালচে বেগুনি রঙ ধারণ করবে। এই পানি ফেলা যাবে না। পানিসহ ভাত রান্না করে নেবেন এবং মাড় ফেলবেন না। এভাবে ভিজিয়ে নিলে ভাত নরম হয় ও স্বাদ ভালো থাকে। ভাত, খিচুড়ি বা স্বাস্থ্যকর মিল তৈরিতে কালো চাল অত্যন্ত উপযোগী।