বাকহুইট (Buckwheat) এখন স্বাস্থ্য সচেতনদের কাছে জনপ্রিয় একটি সুপারফুড হিসেবে পরিচিত। নাম শুনে মনে হতে পারে এটি গমের একটি জাত, কিন্তু আসলে বাকহুইট গম বা কোনো শস্যদানা নয় — এটি একধরনের বীজ, যা রুটি-আটা বা ভাতের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
বাকহুইটের প্রধান উপকারিতা, কেন খাবেন বাকহুইট?:
১. বাকহুইট সম্পূর্ণরূপে গ্লুটেন ফ্রি, তাই যাদের গ্লুটেন অ্যালার্জি বা সংবেদনশীলতা রয়েছে, তাদের জন্য এটি একটি নিরাপদ ও স্বাস্থ্যকর বিকল্প।
২. বাকহুইটের গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে কম, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে যায় না। এজন্য এটি ডায়াবেটিক ফ্রেন্ডলি খাবার হিসেবে বিবেচিত।
৩. উচ্চ পরিমাণে ফাইবার থাকায় এটি হজমপ্রক্রিয়া সহজ করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে, যা অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমাতে সহায়ক — ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
৪. বাকহুইটে থাকা রুটিন (Rutin) নামক অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালী মজবুত রাখে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে, পাশাপাশি কোলেস্টেরল নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।
৫. বাকহুইটে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ থাকে, যা হাড় ও পেশির স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে।
৬. এতে থাকা উদ্ভিদজাত প্রোটিন শরীরের পেশি গঠন ও মেরামতে সহায়তা করে, ফলে এটি নিরামিষভোজীদের জন্যও একটি ভালো প্রোটিন উৎস।