সারা দেশে ক্যাশ অন ডেলিভারি · পণ্য হাতে পেয়ে টাকা দিন
কিনোয়া এখন বিশ্বের অন্যতম সুপারফুড হিসেবে পরিচিত। কারণ এতে একসাথে পাওয়া যায় প্রোটিন, ফাইবার, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট।
কিনোয়া (Quinoa) হলো এক ধরনের বীজ, যা দেখতে অনেকটা দানাশস্যের মতো হলেও এটি এক ধরণের বীজ। তবে চাল বা গমের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।কিনোয়ার প্রধান উপকারিতা, কেন খাবেন কিনোয়া?:
১. কিনোয়াতে থাকে ৯টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যা সাধারণত উদ্ভিদজাত খাবারে পাওয়া যায় না। এজন্য এটি নিরামিষভোজীদের জন্য আদর্শ প্রোটিন উৎস।
২. কিনোয়ার গ্লাইসেমিক ইনডেক্স অনেক লো তাই রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বাড়তে দেয় না। তাই এটি ডায়াবেটিক ফ্রেন্ডলি।
৩. উচ্চ ফাইবার ও প্রোটিন থাকার কারণে এটি পেট ভর রাখে অনেকক্ষণ। অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।
৪. কিনোয়ার অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাগনেশিয়াম হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।
৫. যারা গ্লুটেন অ্যালার্জি রয়েছে অর্থৎ গ্লুটোন জাতীয় খাবার খেলে সমস্যা হয়, তাদের জন্য কিনোয়া একটি নিরাপদ বিকল্প। কারণ কিনোয়া গ্লুটেন ফ্রি।
৬. গর্ভবতী মায়েদের জন্য কিনোয়া আদর্শ কারণ এটা ফলেট ও আয়রনের যোগান দেয়।



